Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ ইউনেসকো জুরিবোর্ডের সভাপতি নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০১৬

অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল প্যারিসে অবস্থিত ইউনেস্কো দপ্তরে ‘ইউনেসকো – আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের মিটিংয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সায়মা ওয়াজেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।  

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলকে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেন ইউনেসকোর মহাপরিচালক।

জুরি বোর্ডের অন্যান্য চার সদস্যরা হলেন – জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল রিপোর্টার কাটালিনা দেবানদাস আগুইলার, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার এবং প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের সদস্য মার্টিন বাবু মেসিগুয়া।

জুরি বোর্ডের সদস্যরা সায়মা ওয়াজেদকে আগামী দুই বছরের জন্য বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেসকো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কারটি প্রবর্তিত হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরিবোর্ড এ পুরস্কার প্রাপ্তির জন্য জমা দেওয়া শতাধিক আবেদনপত্রের ভেতর থেকে যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে থাকে।

উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউনেসকো – আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কারটির প্রবর্তন করা হয়। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০,০০০ মার্কিন ডলার, যা একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড এই পুরস্কার প্রাপ্তির জন্য জমা দেওয়া শতাধিক আবেদনপত্রের ভিতর থেকে যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.