Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রীর পর হত্যার হুমকি পেলেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট |  ১৩ এপ্রিল, ২০১৫

শিক্ষামন্ত্রী হত্যার হুমকি পাওয়ার তিন দিন পর এবার একই ধরণের হুমকি পেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া যুবক জামায়াত শিবিরের রাজনীতি সংশ্লিষ্ট বলে জানা গেছে।

আইনমন্ত্রীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাউছার আহমেদ সজীব নামে একজন ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে মন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন বলে সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এই ঘটনায় বাহরাইন প্রবাসী সজীবের বিরুদ্ধে কসবা থানায় আইসিটি আইনে মামলা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল শাহীন জানান, স্থানীয় ছাত্রলীগ কর্মী মনির খান কামাল বাদী হয়ে মামলাটি করেন।

সজীবের বাবা স্থানীয় বিএনপি নেতা হেবজু মিয়া অন্য একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে। সজীব কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.