Sylhet Today 24 PRINT

ব্লগার নিলয় ও প্রকাশক দীপন হত্যায় জড়িত অভিযোগে জঙ্গি নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১২ নভেম্বর, ২০১৬

ব্লগার চট্টোপাধ্যায় নিলাদ্রী  নিলয়  ও লেখক প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। 

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে মাসুদুর জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.