সিলেটটুডে ডেস্ক | ১২ নভেম্বর, ২০১৬
রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি রুবেলকে (২৬) গ্রেপ্তার করা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার র্যাবের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় রুবেলকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
২৫ অক্টোবর রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণীকে (১৮) ধর্ষণ করা হয়। তিনি খিলক্ষেতের একটি বিউটি পারলারে কাজ করেন। এ ঘটনায় ওই তরুণী ২৮ অক্টোবর মামলা করেন। পুলিশ সালাহউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী উত্তর বাড্ডার একটি বাসায় বেড়াতে যান। ফেরার পথে কয়েকজন যুবক তাঁকে আটকে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।