Sylhet Today 24 PRINT

গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আদালত থেকে লাপাত্তা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৬

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় রাজধানীর বাড্ডায় গারো তরুণী গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি রাফসান হোসেন ওরফে রুবেল পালিয়ে গেছে বলে জানিয়েছে ঢাকার সিএমএম আদালতের একটি সূত্র।

রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হওয়ায় পুলিশ রোববার দুপুরে তাকে আদালতে নিয়ে আসে। এক পর্যায়ে সে পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, আদালতে নেওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অামরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

র‍্যাবের একটি দল শুক্রবার বিমানবন্দর চত্বরের রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছিল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও প্রায় সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়। যেগুলো ধর্ষণের শিকার ওই তরুণীর হবু স্বামীর কাছ থেকে ছিনতাই করেছিল রুবেল।

গত ২৫ অক্টোবর হবু স্বামীর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডা এলাকার পুরোনো থানা রোডে হাজি রুহুল আমিনের মেসে যান ওই তরুণী। সেখানে তার হবু স্বামী ভাড়া থাকতেন। সেসময় মেসের ব্যবস্থাপক হানিফ ভাড়াটে সালাউদ্দিন, আল আমিন ও রনি স্থানীয় সন্ত্রাসী রুবেলকে ডেকে আনে। পরে সালাউদ্দিন ও আল আমিনকে সঙ্গে নিয়ে ওই তরুণীকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর গত ২৮ অক্টোবর ওই তরুণী মামলা করেন। পরে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.