Sylhet Today 24 PRINT

তারেকের নামে ইন্টারপোলে রেডএলার্ট

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৫

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোল রেডএলার্ট জারি করেছে। ইন্টারপোলের ওয়েব সাইটে এ সম্পর্কিত এক নোটিশ ঝুলছে।

ইন্টারপোলের রেডএলার্টে তারেক রহমানের রাজনৈতিক পরিচয় হিসেবে কিছু উল্লেখ করা হয়নি। স্বাভাবিকভাবে অপরাধিদের যেভাবে চিহ্নিত করা হয় ঠিক সেভাবেই উল্লেখ করা হয়েছে।

ইন্টারপোলের নোটিশে তাঁর বিরুদ্ধে আওয়ামিলীগের জনসভায় হ্যান্ড গ্রেনেডের বিস্ফোরণ এবং মানুষ হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামিলীগের সন্ত্রাসবিরোধি জনসভায় গ্রেনেড বিস্ফোরণের মাধ্যমে আইভি রহমানসহ আওয়ামিলীগে অনেক নেতাকর্মিকে হত্যা করা হয়। এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.