Sylhet Today 24 PRINT

ঢাবি শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৬

সংগৃহীত

সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ঘরে ও মন্দিরে হামলার প্রতিবাদ জানাতে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.