Sylhet Today 24 PRINT

নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করলে ম্যানেজিং কমিটি বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করলে ম্যানেজিং কমিটি বাতিলসহ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষাবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করেছেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থি।

অতিরিক্ত আদায়কৃত অর্থ অবিলম্বে শিক্ষার্থীদের ফেরত দিতে হবে। অন্যথায় ম্যানেজিং কমিটি বাতিলসহ প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.