Sylhet Today 24 PRINT

আমরাই উল্টো ওদের কাছে টাকা পাই : পাকিস্তানের দাবির জবাবে বাণিজ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, "ওরা আমাদের কাছে কি টাকা পাবে, আমরাই তো ওদের কাছে টাকা পাই। একাত্তরের আগে আমাদের দেশের রফতানি ও বাণিজ্যের টাকা ওরা নিয়ে গেছে। যেহেতু আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ক্ষতিপূরণ দাবি করেছি, এটিকে কাউন্টার দেওয়ার জন্যই ওরা এ টাকা দাবি করেছে।"

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭শ’ কোটি টাকা দাবিকে ভিত্তিহীন দাবি করে বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, "নিউজিল্যান্ড বাংলাদেশের ভালো বাণিজ্যিক বন্ধু। নিউজিল্যান্ডে বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। সেখানে আরও বাণিজ্যের সুযোগ আছে। সেখানে বাংলাদেশের পাশাক, ওষুধ ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করলে তারা লাভবান হবে।"

উল্লেখ্য, বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯.২১ বিলিয়ন পাকিস্তানি রূপি, ৬.৯২ বিলিয়ন বাংলাদেশি টাকা) টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.