Sylhet Today 24 PRINT

এবার ঝালকাঠিতে মন্দিরে হামলা, আহত ১০

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৬

ঝালকাঠি শহরে একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত জেলা শহরের কালীবাড়ি মন্দিরে হামলা চালায়।

হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম জানান, মন্দিরে কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন লোক ইট নিক্ষেপ শুরু করে। পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করেও ইট ছুড়তে থাকে।

এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.