Sylhet Today 24 PRINT

ফেনীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৬

ফেনীর সদর উপজেলার লালপোলে  র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেনি র‍্যাব।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনির লালপোলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাবের ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম।

র‌্যাব কর্মকর্তা ফাহিম বলছেন, লালপোল এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়।

“ডাকাতরা র‌্যাবের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। আধঘণ্টার বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।”

এদিকে নিহতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.