সিলেটটুডে ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৬
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নির্বাচন কমিশন গঠন ও এর কাঠামো সম্পর্কিত প্রস্তাব তুলে ধরতে সংবাদ সম্মেলন আহবান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকাল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
মারুফ কামাল খান জানিয়েছেন, এই সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তুন নির্বাচন কমিশন গঠন ও কাঠামো বিষয়ে বিএনপির প্রস্তাব তুলে ধরবেন।
বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদার ওই প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ বলে তাদের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। একই কাঠামোতে নির্বাচন কমিশন গঠন হলে আবারও নির্বাচন বর্জন করতে পারে বলে জানিয়েছে বিএনপি।