Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৬

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থ্যাংকসগিভিং ডে উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

থ্যাংকসগিভিং ডে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন। তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬ থেকে ২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.