Sylhet Today 24 PRINT

সাভারে দগ্ধ শ্রমিকদের চিকিৎসা খরচ বহন করবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৬

"প্রধানমন্ত্রী আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। সকাল বেলা উনি সিলেটে যাওয়ার আগে আমাকে আপনাদের কাছে এসে খোঁজখবর নেয়ার নির্দেশ দিয়ে যান। কেউ চিন্তা করবেন না। প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন। আপনার রোগীর সকল ধরনের চিকিৎসার খরচ তিনি বহন করবেন।"

বুধবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের হাই-ডিপেনডেনসি ইউনিট (এইচডিইউ) এর ভেতরে পোড়া রোগীদের শয্যাপার্শ্বে দাঁড়িয়ে এসব কথা বলেন সাভারের সংসদ সদস্য ডা. মো এনামুর রহমান এনাম।

মঙ্গলবার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানার আগুনে দগ্ধ শ্রমিকদের দেখতে এসে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর কথা জানান। প্রধানমন্ত্রী পাশে রয়েছেন শুনে দগ্ধ রোগীদের স্বজনরা হাউমাউ করে কেঁদে উঠে বলেন, স্যার আমরা গরীব মানুষ, প্রধানমন্ত্রী আমাদের পাশে আছেন শুনে ভরসা পেলাম।

সাংসদ এনামুর ছাড়াও দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মো. সারওয়ার বারি আহত ২০ রোগীকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ নভেম্বর) সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানার আগুনে ২৬ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ২টায় আঁখি (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.