সিলেটটুডে ডেস্ক | ২৪ নভেম্বর, ২০১৬
ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী শ্রমিক মারা যান।
মারা যাওয়া নারী শ্রমিকের নাম রকি (২০)। তাঁর বাবার নাম তোরাব খান। তার বাড়ি বগুড়ায়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, রকি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শ্বাসনালিসহ শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ নভেম্বর) আশুলিয়ার কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হয়। তাদের মধ্যে আঁখি (১৪) নামের এক কিশোরী মঙ্গলবার রাতে মারা যায়।