Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৪

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত ৩০ অক্টোবরের সাম্প্রদায়িক হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সৈয়দপাড়ার সৈয়দ আবিদুর হোসেনের ছেলে সৈয়দ মাহবুব হাসান (৩৩), একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে হীরা মোল্লা (৩৩), একই ইউনিয়নের শংকরাদহ গ্রামের জামাল উদ্দিন পাঠানের ছেলে সুজন পাঠান (২৬)ও গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের বিরাম খানের ছেলে মহসিন খান (২৩)।

আটক চার জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় এ নিয়ে মোট ৮৯ জনকে গ্রেপ্তার করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.