Sylhet Today 24 PRINT

আজ দেশে ফিরবেন সৈয়দ আশরাফ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৬

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ রোববার দেশে ফিরছেন।

রোববার দুপুর ১২টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত সহকারী (এপিএস) একেএম সাজ্জাদ আলম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসনমন্ত্রীর এপিএস বলেন, 'যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে ইতিমধ্যেই জনপ্রশাসনমন্ত্রী রওনা হয়েছেন।'

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ স্ত্রীর অসুস্থ্যতার জন্য প্রায় এক মাস আগে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যে তার স্ত্রী, কন্যাসহ পরিজনের সঙ্গে সময় কাটান তিনি।

উল্লেখ্য, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শেষে ২৮ অক্টোরব তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রথম দফায় ১৫ দিনের ছুটি নিয়ে গেলেও পরে আরও এক দফা ছুটির আবেদন বাড়িয়ে প্রায় এক মাস যুক্তরাজ্যে অবস্থান করেন সৈয়দ আশরাফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.