Sylhet Today 24 PRINT

ভাষা সৈনিক আব্দুল মোতালেব খান আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ভাষা সৈনিক ডা. আব্দুল মোতালেব খান (৮৬) আর নেই।

রোববার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলা রোডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মরহুমের জামাতা মো. জাকির হোসেন বাবু জানান, ভাষা সৈনিক আব্দুল মোতালেব খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

তিনি আরো জানান, সোমবার বাদ যোহর বাহিরগোলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

আব্দুল মোতালেব খান সদর উপজেলার রাণীগ্রাম মৌজার চিথুলিয়া গ্রামে ১৯৩০ সালের ১৬ মে জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলন চলাকালে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওই সময় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ৫২’র ২১ ফেব্রুয়ারি তিনি ভাষার দাবিতে ছাত্রদের মিছিলে নেতৃত্ব দেন।

২২ ফেব্রুয়ারি কেরানীগঞ্জের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। একমাস জেল খাটার পর জামিন মুক্ত হন তিনি। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয় পাকিস্তানী সামরিক সরকার।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.