Sylhet Today 24 PRINT

মেয়র হানিফের সমাধিতে শ্রদ্ধা জানালেন সাঈদ খোকন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার ছেলে ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন।

সোমবার (২৮ নভেম্বর) সকালে আজিমপুর কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও শ্রদ্ধা নিবেদনে মেয়রের সঙ্গে অংশগ্রহণ করেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.