Sylhet Today 24 PRINT

আয়কর জমা দিলেন অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

চলতি বছরের আয়কর রিটার্ন জমা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মোট দুই লাখ ১২ হাজার ৬১১ টাকা আয়কর জমা দেন তিনি।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাকক্ষে অনলাইনে এ আয়কর রিটার্ন জমা দেন তিনি।

গত বছর একলাখ ১৭ হাজার ৫৩৩ টাকা আয়কর দিয়েছিলেন অর্থমন্ত্রী। এবার ৩৪ লাখ ২৫ হাজার টাকার (ট্যাক্সেবল সম্পদ) আয়কর জমা দিয়েছেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, "৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এরপর আর সময় বাড়ানো হবে না, এটাই শেষ সময়। প্রতিবছর আয়কর জমাদানের শেষদিনটি বাংলাদেশে আয়কর দিবস হিসেবে পালন করা হবে।"

এ সময় অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.