Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে শহরের কালাইশ্রীপাড়া থেকে  গ্রেফতারের পর দুপুর পৌনে ১২টার দিকে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের বেনু মিয়ার ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, নাসিরনগরে হামলার আগে হরিপুরে রসরাজ দাসকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের নেতৃত্ব দেন জাহাঙ্গীর।

এদিকে, হামলার পর রসরাজ দাস পুলিশের হাতে আটক হওয়ার পর জাহাঙ্গীর বাদী হয়ে রসরাজের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন।

নাসিররগরে হামলার ঘটনায় থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত পুলিশ ৯১ জনকে গ্রেফতার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.