Sylhet Today 24 PRINT

তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

চাঁদাবাজির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় মামলা করেছিল দুদক। হাইকোর্টের আদেশে মামলাটির কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্থগিতাদেশ বাতিল করেন ও তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.