Sylhet Today 24 PRINT

হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির সিটি পার্কের 'হিরোস স্কয়ার' এ হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী এ সময় সেখানে সম্মান প্রদর্শনের স্মারক হিসেবে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে রবিবার এখানে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর এ সফর হচ্ছে হাঙ্গেরিতে বাংলাদেশের উচ্চপর্যায়ের কোনো নেতার প্রথম সফর।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.