Sylhet Today 24 PRINT

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা: ৯ জনের যাবজ্জীবন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

খুলনার সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার বাকি দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ আদেশ দেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

দীর্ঘ এক যুগ পর আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষিত হয়।একই ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া অপর আরেকটি মামলার রায়ও একই আদালতে আজ ঘোষণা করা হয়। এই মামলায় ১০ আসামির সবাই খালাস পান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর তা দেখে তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

একুশে পদক পাওয়া সাংবাদিক মানিক সাহাকে ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের মাত্র ৫০ গজ দূরে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.