Sylhet Today 24 PRINT

বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস চাপায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী এনা পরিবহনের বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টুয়েন্টিফোরকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জের মাধবপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অটোরিকশার চালক ও দুই আরোহী নিহত হন।

তিনি আরো জানান, দুর্ঘটনায় আহত অটোরিকশার এক নারী যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে মারা যান তিনি। 

তবে হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.