Sylhet Today 24 PRINT

লেচু মিয়ার জামিন, ট্যাম্পাকোর ৫ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০১৬

গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন (লেচু মিয়া) কে  জামিন প্রদান করেছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। তবে এই কারখানার আরো ৫ কর্মকর্তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশে বুধবার দুপুরে লেচু মিয়াসহ ট্যাম্পকোর ৫ কর্মকর্তা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। আদালত কারখানাটির মালিক মকবুল হোসেনকে জামিন দিলেও ৫ কর্মকর্তার আবেদন নাকচ করে দেন।

গত ২৩ নভেম্বর মকবুল হোসেন সহ অন্যরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের সাত দিনের মধ্যে নিম্ম আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন।

গত ১০ সেপ্টেম্বর সকালে ট্যাম্পাকো ফয়েলস কারখানা এক ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৪২ জন নিহত হন, যার মধ্যে কারখানার কর্মী ৩৯ জন। আর আহত হন কমপক্ষে ৪০ জন। বিস্ফোরণের পর পুলিশ কারখানার মালিক মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহম্মেদসহ কারখানার মোট ১০ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.