Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর ফ্লাইট জরুরি অবতরণের ঘটনায় বিমানের ৬ কর্মকর্তা বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ও জরুরি অবতরণের ঘটনায় সংস্থার ইঞ্জিনিয়ারিং শাখার ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তাদের বরখাস্তের আদেশ জারি হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহম্মেদ ওই বরখাস্ত আদেশ জারি করেন।

বরখাস্তকৃতরা হলেন, এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন ও সিদ্দিকুর রহমান। তারা সবাই সংস্থার প্রোকৌশল শাখায় কাজ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.