সিলেটটুডে ডেস্ক | ৩০ নভেম্বর, ২০১৬
শিক্ষা মন্ত্রণালয়কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করা হয়। বুধবার (৩০ নভেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে সরকার শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করেছেন বলে মন্ত্রীপরিষদ বিভাগের এক আদেশে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে রুলস অব বিজনেস অনুযায়ী পুনর্গঠন করে এই মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ গঠন করেছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে Secondary and Higher Education Division আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে Technical and Madrasah Education Division ।