Sylhet Today 24 PRINT

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় \'মঙ্গল শোভাযাত্রা\'

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৬

ছবি: মারূফ অমিত

বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন‌্যতম অনুসঙ্গ বের হওয়া 'মঙ্গল শোভাযাত্রা' জাতিসংঘ সংস্থা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ‌্যের তালিকায় স্থান করে নিয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) ইউনেস্কোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ‌্য রক্ষায় আন্তঃদেশীয় কমিটির একাদশ বৈঠকে ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট‌্যানজিয়েবল কালচারারল হেরিটেজ অফ হিউমিনিটি’র তালিকায় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা অন্তর্ভুক্ত হয়েছে।

মঙ্গল শোভাযাত্রা ঢাকায় বাংলা বর্ষবরণ উৎসবে করা একটি আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের উদ্যোগে প্রতিবছরই পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.