Sylhet Today 24 PRINT

ঢাকা-খুলনা নৌ রুটে চালু হলো ‘রকেট লঞ্চ সার্ভিস’

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৬

ঢাকা-খুলনা-ঢাকা নৌ রুটে ৫৭০ আসন বিশিষ্ট লঞ্চ সার্ভিস চালু হয়েছে। যার নাম রাখা হয়েছে  ‘রকেট সার্ভিস’।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে ৫৭০ আসন বিশিষ্ট লঞ্চ উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নৌ-পরিবহন ব্যবস্থাকে আধুনিক করে দেশের অর্থনীতিকে আরও মজবুত করা হবে। এ সময় অবৈধভাবে নদী দখলকারীদের বাড়ি দখল করা হবে বলে হুঁ‍শিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.