Sylhet Today 24 PRINT

রোহিঙ্গাবাহী ১১ নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের চারটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়।

বিজিবির ভাষ্য মতে, প্রতিটি নৌকায় কমপক্ষে ১০ থেকে ১২ জন রোহিঙ্গা ছিল।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধ করা হচ্ছে। টহল জোরদার করা হয়েছে।

কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার বিভিন্ন এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ১৯ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।

এর আগে গতকাল বুধবার নাফ নদের তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে কয়েক দিন ধরে বহু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। এরই মধ্যে অনেকে বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। অনেককে ফেরত পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.