সিলেটটুডে ডেস্ক | ০১ ডিসেম্বর, ২০১৬
আগামী বছর, অর্থাৎ ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকে ২৩ দিন সরকারি ছুটি থাকবে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়েছে।
২৩ দিন সরকারি ছুটির মধ্যে ৬ দিন শুক্রবার এবং ৪ দিন শনিবার। সাধারণ নিয়মে শুক্র এবং শনিবার সব ব্যাংকের সাপ্তাহিক ছুটি থাকে। তালিকায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে ৩ দিন এবং ঈদ উল আজহা উপলক্ষে ৩ দিন ছুটি থাকছে। এ ছাড়া অন্যান্য উৎসবে বা বিশেষ দিনে থাকছে এক দিন করে ছুটি।