Sylhet Today 24 PRINT

আরও বাংলাদেশী শান্তিরক্ষী চায় জাতিসংঘ

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৬

দক্ষিণ সুদানে মোতায়েনের জন্য বাংলাদেশের কাছে এক হাজার ১১০ জন শান্তিরক্ষী পাঠানোর অনুরোধ জানিয়ে দুই দফায় চিঠি দিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী পরিচালনা দফতর-ডিপিকেও।

বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ডিপিকেও থেকে পাঠানো একটি চিঠিতে দক্ষিণ সুদান মিশনের জন্য ৮৫০ সদস্যের একটি পদাতিক ব্যাটালিয়ন পাঠানোর অনুরোধ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে দক্ষিণ সুদানের উয়াও অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে ব্যাটালিয়নটি মোতায়েন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত নভেম্বরে আরেকটি চিঠিতে দক্ষিণ সুদান মিশনের জন্য ২৬০ সদস্য বিশিষ্ট একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি পাঠাতে অনুরোধ জানিয়েছিল ডিপিকেও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.