Sylhet Today 24 PRINT

সোনারগাঁও হোটেলের পাশে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের গেটের ভেতরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

নিউজ ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৫



রাজধানীর সোনারগাঁও হোটেলের পশ্চিম পাশের গেটের ভেতরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।   


বুধবার (জানুয়ারি ৭) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।


গেটের পাশে পার্কিং করে রাখা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলনের গাড়ির ওপর ককটেলগুলো বিস্ফোরিত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 


রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম   জানান, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি অনুসন্ধান করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.