Sylhet Today 24 PRINT

১৫ দিনের মধ্যে সব স্কুলে পৌঁছাবে বই, ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসব

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যেই স্কুল পর্যায়ে সব নতুন বই পৌঁছে যাবে বলে। ১ জানুয়ারি হবে দেশব্যাপী বই উৎসব।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মাতুয়াইল এলাকায় বইয়ের ছাপাখানা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ৭০-৮০ ভাগ বই স্কুল পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১৫ দিনের মধ্যে সব বই পৌঁছে যাবে। প্রতিবছরের মতো এ বছরও ১ জানুয়ারি দেশব্যাপী বই উৎসব পালিত হবে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে প্রতিবছরই শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ঝড়ে পড়া কমছে। যার ফলে প্রতিবছরই বইয়ের সংখ্যা বাড়ছে। গতবারের চেয়ে এবার প্রায় তিনকোটি বই বেশি দেওয়া হচ্ছে। গতবছর বই বিতরণ করা হয়েছিল ৩৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৯৭২টি। আর এবার বিতরণ করা হবে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই।

এবারই প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫টি ভাষার বই দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক ভাষার লিপি নেই। প্রাথমিকভাবে ৫টি ভাষার বই এবার দেওয়া হচ্ছে। পাশাপাশি এবারও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই দেওয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, এনসিটিবি সচিব (পাঠ্যপুস্তক) ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.