সিলেটটুডে ডেস্ক | ০৫ ডিসেম্বর, ২০১৬
কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।
সোমবার (০৫ ডিসেম্বর) সচিবালয়ে এ প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, কিউবার প্রয়াত নেতা ও মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মন্ত্রিসভা। সর্বসম্মতিক্রমে এ শোক প্রস্তাব গৃহীত হয়েছে।