Sylhet Today 24 PRINT

কবরে জিয়ার লাশ আছে কি-না যাচাই করতে হবে: হাছান মাহমুদ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৬

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, 'রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কবরে জিয়াউর রহমানের লাশ আছে কি-না যাচাই করতে হবে।'

কবরে লাশ পাওয়া না গেলে তা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. হাছান।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, 'নতুন প্রজন্ম জানে না ১৯৪৭ পর থেকে দীর্ঘ ৯ বছর পাকিস্তান সংবিধান ছাড়াই চলছিল। তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে পাকিস্তানের সংবিধান রচিত হয়। শহীদ সোহরাওয়ার্দী জাতি ও আওয়ামী লীগের অহঙ্কার, দেশের গর্ব।'

আওয়ামী লীগের ইতিহাস বাদ দিয়ে জাতীয় ইতিহাস সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ড. সিদ্দিকুর রহমান, হাসিবুর রহমার মানিক, শাহাদাত হোসেন টয়েল, শুক্কর মাহমুদ, অ্যাডভোকেট তালুকদার ইউনুস, জিন্নাত আলী খান জিন্নাহ, এম এ করিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.