Sylhet Today 24 PRINT

শাকিলের মরদেহ নেয়া হয়েছে বারডেমে, বুধবার ময়নাতদন্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে গুলশান-২ এর সামদাদো জাপানিজ কুইজিন রেস্টুরেন্ট থেকে বারডেম হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মরদেহবাহী গাড়িটি বারডেম হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।

শাকিলের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল বুধবার সেখানে তার ময়নাতদন্ত করা হবে। পরে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা শেষে মরদেহ তার বাড়ি ময়মনসিংহের বাগমারায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর গুলশানের সামদাদো রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.