Sylhet Today 24 PRINT

কমছে প্যাকেজ ভ্যাটের হার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

কমানো হচ্ছে প্যাকেজ ভ্যাটের হার। পুনঃনির্ধারণ করা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের করমুক্ত লেনদেন সীমাও। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে এফবিসিসিআই। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

আমদানি নির্ভর পণ্যের সাড়ে তিনশোর বেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আছে পলওয়েল সুপার মার্কেট নামের বিপনি বিতানে। এখানকার বেশিরভাগ ব্যবসায়ী ১৪ হাজার টাকা হারে প্যাকেজ ভ্যাট দিয়ে আসছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে নিবন্ধিত ৭৪ হাজার প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ভ্যাট দিচ্ছে মাত্র সাড়ে তের শতাংশ। তবে প্যাকেজ ভ্যাটের হার দ্বিগুণ করায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

ভ্যাটের হার কমাতে আন্দোলনের পাশাপাশি এনবিআরের সাথে কয়েক দফা বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। শিগগিরই ইতিবাচক সাড়া মিলবে বলে মনে করছেন তারা।

বিশ্লেষকরা বলছেন, প্যাকেজ ভ্যাট কোন স্থায়ী সমাধান নয়। এ খাতে শৃঙ্খলা আনতে দরকার নতুন ভ্যাট আইন বাস্তবায়ন।

ভ্যাট ফাঁকি বন্ধে দেশের সব বিপণি বিতানে আবারো জরিপ চালানোরও পরামর্শ দিয়েছেন এনবিআরের সাবেক এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.