Sylhet Today 24 PRINT

নিজের ঘরের সুইচ আমি নিজেই বন্ধ করি : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে নিজের মিতব্যয়ীতার কথা উল্লেখ করে বলেছেন, "ঘর থেকে বের হওয়ার সময় নিজের ঘরের সুইচ (বিদ্যুতের) নিজেই বন্ধ করি।"

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

অনেক কর্মকর্তা নিজেকে বড় ভেবে বিদ্যুতের সুইচ বন্ধ করেন না অভিযোগ করে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে বলেন, "নিজের কাজ নিজে করায় কোনো লজ্জা নেই।"

প্রধানমন্ত্রী বলেন, "বর্তমানে দেশে ৮০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের ৭৮ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।"

২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.