Sylhet Today 24 PRINT

পরিদর্শক হলেন ৪১৬ পুলিশ সদস্য

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৬

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) থেকে পরিদর্শক পদে ৪১৬ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদরদফতরের এক আদেশে বিষয়টি জানানো হয়। তাদের দেশের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, বর্তমান সরকারের সময়ে সবচেয়ে বেশি সংখ্যক এসআই’র পদোন্নতির ঘটনা এটাই প্রথম।

পদোন্নতি পাওয়া পরিদর্শকদের পুলিশের নবগঠিত বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.