Sylhet Today 24 PRINT

খালেদার আবেদন শুনতে বিব্রত হাইকোর্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৩২ সাক্ষীর সাক্ষ্য পুনরায় নেওয়ার নির্দেশনা চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন শুনতে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি শুনতে বিব্রত বোধ করেন। পরে এটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ আবেদন শুনতে একজন বিচারপতি বিব্রতবোধ করেছেন। এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন। আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে সেখানে পাঠাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.