সিলেটটুডে ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত কয়েকজন কর্মকর্তা ও বিদেশিসহ ২৩ জনকে সনাক্ত করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
শনিবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত উপ মহাপরিদর্শক শাহ আলম।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও বিদেশিসহ মোট ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ চুরির আগে ৫টি ব্যাংক অ্যাকাউন্ট করেছিলেন তারা।