Sylhet Today 24 PRINT

ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ভারত সফর

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

আগামী ফেব্রুয়রিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করতে পারেন।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবে।

আগামী ১৮ ডিসেম্বর শেখ হাসিনার নয়া দিল্লি সফরের কথা ছিল, কিন্তু এর মধ্যে গত বৃহস্পতিবার তা স্থগিতের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের কথা থাকলেও তা পিছিয়ে গেছে। শেখ হাসিনার এই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন ধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.