Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্তে \'আঘাতের চিহ্ন\'

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

চট্টগ্রাম এলাকার কবর থেকে ফের উত্তোলনের পর ছাত্রলীগ নেতা দিয়াজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিয়াজের ময়নাতদন্ত শুরু হয়ে শেষ হয় ৩টার দিকে। দ্বিতীয় ময়নাতদন্তে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন  ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ। তবে সেটা কিসের আঘাত, কী ধরনের আঘাত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ অন্যান্য চিকিৎসকদের নিয়ে ময়নতদন্ত শুরু করেন। 

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম এলাকার কবর থেকে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে আনা হয়।

এসময় চট্টগ্রাম সিআইডি বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মরদেহ বহনকারীর গাড়ির সঙ্গে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.