Sylhet Today 24 PRINT

নিরাপত্তার অজুহাতে জাতীয় উৎসবগুলো সীমিত না করার আহ্বান

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

ফাইল ছবি

জাতীয় উৎসবগুলোকে নিরাপত্তার অজুহাতে সীমিত না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রোববার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি বিজড়িত সঙ্গীত বিদ্যালয়ে হামলার ঘটনায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন।

সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ এসময় বলেন, 'নিরাপত্তার অজুহাতে বর্ষবরণের অনুষ্ঠানসহ নানা উৎসবকে সীমিত করা প্রয়াস আমরা প্রত্যক্ষ করেছি। আর তার বিপরীত চিত্র হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্য দিবালোকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র স্মৃতি বিজড়িত সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনগুলো জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়া হয়েছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.