Sylhet Today 24 PRINT

মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর তৎকালীন পাবনা, বর্তমানে সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী শরাফত আলী খান, মায়ের নাম মজিরন বিবি ও দাদার নাম কেরামত আলী খান।

মওলানা ভাসানীর দীর্ঘ প্রায় ৮০ বছরের রাজনৈতিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যময় ও বৈচিত্র্যপূর্ণ। এ এক অবিশ্বাস্য রূপকথার কাহিনীর মতো। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করেন।

তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতিসহ অসংখ্য কল্যাণমুখী প্রতিষ্ঠানের জন্মদাতা। নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.