Sylhet Today 24 PRINT

আদালতে ক্ষমা চাইলেন সাঁওতালদের ‘বাঙ্গালী দুষ্কৃতিকারী’ বলা গাইবান্ধার ডিসি

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের ঘটনায় তদন্ত কমিটি গঠনের আদেশে সাঁওতালদের ‘বাঙ্গালী দুষ্কৃতিকারী’ বলার জন‌্য আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদ।

সোমবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে তিনি লিখিত আকারে ক্ষমা প্রার্থনা করেন।

এ বিষয়ে দুপুরের পর আদেশ দেবেন আদালত।

এর আগে গত ৬ ডিসেম্বর ডিসিকে ১২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ওই শব্দ প্রয়োগের বাখ্যা দিতে বলেছিলেন আদালত। ওই দিন আদালত বলেন, গাইবান্ধার জেলা প্রশাসক বাঙালিদের দুষ্কৃতকারী বলেছেন। একাত্তরের আগে এটা মানা যেত। সবকিছুর একটা সীমা থাকা উচিৎ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.