Sylhet Today 24 PRINT

১৮ ডিসেম্বর বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৮ ডিসেম্বর বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাসদের (ইনু) সঙ্গে আলোচনা করবেন। সোমবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এ সময় জয়নাল আবেদিন জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি পর্যায়ক্রমিক বৈঠক করবেন।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে আগামী নির্বাচন কমিশন । বিগত ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাছাই কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদকে নিয়োগ দেন। সে সময় তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.