Sylhet Today 24 PRINT

সব শহীদের নাম গেজেটভুক্ত করার দাবি প্রজন্ম ৭১\'র

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৬

মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সব শহীদের নাম গেজেটভুক্ত করার দাবি জানিয়েছে শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১।

বুধবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার বদ্ধ ভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক মানবান্ধন থেকে তারা এ দাবি জানান।

তাদের দাবি মধ্যে ছিল, সব শহীদের নাম অবিলম্বে গেজেটভুক্ত করা, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, স্বাধীনতা বিরোধী জামায়াতসহ জঙ্গি প্রতিষ্ঠান নিষিদ্ধ করা।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, বুদ্ধিজীবী শহীদ সিরাজ উদ্দিনের সন্তান জাহিদ রেজা নূর, বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরির সন্তান আসিফ মুনীর, শহীদ নিজাম উদ্দিনের সন্তান শাফকাত মিজান, বুদ্ধিজীবী শহীদ আলিম চৌধুরীর মেয়ে ড. নুসহাত চৌধুরী, শহীদ আব্দুল ওয়াহাবের সন্তান মিজানুর রহমানসহ আরও অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.